৬
সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে চ্যানেলটির কর্তৃপক্ষকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি এবং মাওলানা ফয়সাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা সময় টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
