আগামী ২৪ এপ্রিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘোষিত মহাসমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মুফতী সাঈদ নূর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও খেলাফত শ্রমিক মজলিসের উচ্চতর সদস্য মাওলানা শরীফুজ্জামান জসিম।
সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ সাহেবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ২৪ এপ্রিলের মহাসমাবেশকে সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সিরাজগঞ্জ জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়িত হবে।
