৯
৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশ ও জাতির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনাসদস্যদের প্রশিক্ষণ চলাকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, সামরিক প্রশিক্ষণ ও ফায়ারিং অনুশীলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত ও যথাযথভাবে অনুসন্ধান করে তা জাতির সামনে স্পষ্ট করা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি নিহত সেনাসদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা তাদের শাহাদাত কবুল করুন, তাদের মর্যাদা বৃদ্ধি করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। একই সঙ্গে আহত সেনা কর্মকর্তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।
বার্তা প্রেরক
আশরাফুল ইসলাম সাদ
সদস্য, মিডিয়া সেল , বাংলাদেশ খেলাফত মজলিস