আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গন-সমাবেশ সফল করার লক্ষ্যে মোহাম্মদপুর জোনের উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদপুর থানা সভাপতি মুফতি নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ এবং অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন।
এছাড়াও বৈঠকে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
