সদস্য হোন
সদস্য হোন

মাওলানা মোশাররফ হোসেন (রহ.)-এর পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস বাড্ডা থানার সহ-সভাপতি ও ২১ নং ওয়ার্ডের সভাপতি, প্রবীণ আলেম মাওলানা মোশাররফ হোসেন (রহ.)-এর ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন ঢাকা মহানগর উত্তর -এর নেতৃবৃন্দ।

আজ দুপুরে নেতৃবৃন্দ মরহুমের বাসভবনে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরবর্তীতে তারা মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, প্রচার সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা কেফায়েতুল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের মাদ্রাসা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফ বিল্লাহ আফনান, বাড্ডা থানা শাখার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম জালালী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ খান, মরহুমের বড় ছেলে ছাত্র মজলিসের সহযোগী সংগঠক আব্দুল্লাহ নোমানসহ পরিবারের সদস্যগণ।

নেতৃবৃন্দ মরহুমের বহুমুখী দ্বীনি খেদমতের স্মৃতিচারণ করেন, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, মাওলানা মোশাররফ হোসেন (রহ.) দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন, আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ইন্তেকাল করেন।

 

এ জাতীয় আরো সংবাদ