বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা গতকাল সোমবার (৩০ মার্চ) পূর্ব লন্ডনের বারাকাহ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন ভূঁইয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক মাওলানা শায়খ ফয়েজ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা শেখ নূরে আলম হামিদী, যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহসভাপতি মাওলানা নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শাখার সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, নির্বাহী সদস্য হাজী আহমদ আলী প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় ,সংস্কার চায়। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পথ বন্ধ করতে গণভোটে দেশের মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন। হ্যাঁ ভোট বিপুল ভোটে বিজয়ে হয়েছে।প্রায় ৬৯ শতাংশ দেশের ভোটার গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়ে জুলাই আগষ্ট বিপ্লবের চেতনা ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পক্ষ মতামত প্রদান করেছেন। গণভোটের রায় বাস্তবায়নে পরিকল্পিত বিলম্বিত করে সরকার মূলত ’২৪-এর গণঅভ্যুত্থানের চেতনার সাথে গাদ্দারি করছে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কোন গড়িমিশি দেশের জনগণ বরদাশত করবে না।
জনগণের মতামত গুরুত্ব দিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ গণভোটের রায় দ্রুত বাস্তবায়নে আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আহুত গণসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
