সদস্য হোন
সদস্য হোন

বিএনপির রাজনীতি দুই ভিত্তির উপর প্রতিষ্ঠিত— মুনাফিকি আর সুবিধাবাদ

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক 

by Saifullah

আজ ৪ এপ্রিল ২০২৬ বাদ আসন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

তিনি তার বক্তব্যে বলেন, গ্রামবাংলায় একটি গল্প প্রচলিত আছে, এক মা তার ছেলে আর মেয়ের জামাতা বিষয়ে বলছে, আমার ছেলেটা খারাপ কারণ সে শাশুড়ির কথা শুনে মেয়েটা ভালো কারণ সে আমার কথা শুনে। বিএনপির হয়েছে আজ এই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো তাদের ক্ষমতা বৃদ্ধি করে ক্ষমতাকে আরো সুসংহত করে তা তাদের কাছে খুব পছন্দনীয়। আর যে অধ্যাদেশগুলো জাতির কাছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করে তা অপছন্দনীয়। আমরা মনে করি, বিএনপি যে রাজনীতি করছে সেটা সুবিধাবাদের রাজনীতি।

তিনি আরো বলেন, আমরা নির্বাচনের সময় দেখেছি, বিএনপি সারা দেশে তলে তলে না-এর পক্ষে প্রচার করেছে। জনরোষের ভয়ে প্রকাশ্যে বলার সৎ সাহস তাদের ছিল না। এজন্য লক্ষ্য মানুষের সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। প্রকাশ্যে এক কথা ভেতরে অন্য কথাকে কী বলে? মুনাফিকি। বিএনপির রাজনীতি দুই ভিত্তির উপর প্রতিষ্ঠিত মুনাফিকি আর সুবিধাবাদ। জুলাই শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে মুনাফিকির রাজনীতি আর সুবিধাবাদের রাজনীতি চলবে না।

তিনি আরো বলেন, এদেশের জনগণকে যদি হাইকোর্ট দেখান রাজপথে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ৭০ পার্সেন্ট জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতার থাকতে পারবেন না। অতীতে আপনাদের অপকর্মের কারণে দেশের দেশপ্রেমিক দলগুলোকে খেসারত দিতে হয়েছে। ২৮ আগস্ট কী পরিমাণ মানুষকে রক্ত দিতে হয়েছে, ঢাকার রাজপথ সাক্ষী। আমরা ২৫ বছর ভুগেছি। তাই নতুন করে আর ভুল করতে দেব না। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। অন্যথায় রাজপথ ও সংসদে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।

বার্তা প্রেরক

আশরাফুল ইসলাম সাদ

প্রেস সচিব, আল্লামা মামুনুল হক

এ জাতীয় আরো সংবাদ