সদস্য হোন
সদস্য হোন

গণসমাবেশ সফল করতে রাজধানীর বিভিন্ন স্থানে খেলাফত ছাত্র মজলিসের প্রচার মিছিল

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস আহূত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ এপ্রিল শুক্রবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ঢাকা মহানগর পশ্চিম, উত্তর ও দক্ষিণ-এর আওতাধীন গুরুত্বপূর্ণ এলাকা—মোহাম্মদপুর, উত্তরা ও বায়তুল মোকাররম উত্তর গেইটে পৃথক পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলগুলোতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গণসমাবেশ সফল করার আহ্বান জানান।

বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশের জনগণ তা প্রত্যাখ্যান করবে। তারা ২৪ এপ্রিলের গণসমাবেশে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

এ সময় ছাত্র মজলিসের থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ