সদস্য হোন
সদস্য হোন

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্য আমীরে মজলিসের দোয়া ও শুভকামনা।।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে বলেন—

by Saifullah

আগামীকাল থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ বছর সারা দেশ থেকে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিপুল এই মিছিলে সামিল আমার প্রতিটি সন্তানের জন্য রইল মন উজাড় করা দোয়া ও ভালোবাসা।

প্রিয় ছাত্র-ছাত্রীরা, তোমরা পরীক্ষার হলকে ভয় পাবে না। দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল অর্জনের সময় এখন। তোমরা শান্ত মাথায়, আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দেবে। মনে রাখবে, তোমরাই এ জাতির আগামীর কর্ণধার। তোমাদের সাফল্য শুধু তোমাদের নয়, বরং তোমাদের বাবা-মা, শিক্ষক এবং এই দেশের গৌরব।

সম্মানিত অভিভাবকদের প্রতি আমার নিবেদন— সন্তানদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করবেন না। এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের সাহস ও মমতা। তাদের খাওয়া-দাওয়া ও বিশ্রামের দিকে বিশেষ নজর দিন, যেন তারা সুস্থ মনে পরীক্ষা শেষ করতে পারে।

তিনি মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করে বলেন— আল্লাহ তায়ালা তোমাদের মেধাকে উন্মুক্ত করে দিন, তোমাদের স্মৃতিশক্তিকে শাণিত করুন এবং তোমাদের পরিশ্রমের সর্বোত্তম প্রতিদান দান করুন। আমীন।

সবার জন্য শুভকামনা।

 

এ জাতীয় আরো সংবাদ