সদস্য হোন
সদস্য হোন

সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের পরিচিতি

by Saifullah

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম একজন দক্ষ পেশাজীবী, শিক্ষাবিদ ও দ্বীনি খিদমতে নিয়োজিত সমাজসেবী ব্যক্তিত্ব।

তিনি ১৯৮৪ সালে ঢাকার সাভারে এক রাজনৈতিক সচেতন ও আদর্শিক পরিবারে জন্মগ্রহণ করেন।

শৈশব থেকেই দেশপ্রেম, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধে বেড়ে ওঠা মাহবুবা হাকিম শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি টেক্সটাইল খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান—টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোলে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা।

বর্তমানে তিনি হিফজখানা ও মক্তব পরিচালনার মাধ্যমে পবিত্র কুরআনের খিদমতে নিয়োজিত আছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

ছাত্রজীবনে তিনি সেরা আবৃত্তিকার, বিতার্কিক ও বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী ডা. আউলাদ হোসাইন, একজন প্রখ্যাত মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক।

পেশাগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সমন্বয়ে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে একজন যোগ্য ও প্রতিশ্রুতিশীল প্রার্থী।

দেশ, দ্বীন ও মানুষের কল্যাণে তাঁর এই পথচলায় সবার দোয়া ও সমর্থন কাম্য।

— মজলিস মিডিয়া সেল

এ জাতীয় আরো সংবাদ