সদস্য হোন
সদস্য হোন

নরসিংদীর শিবপুরের নোয়াদিয়া কান্দাপাড়া পরিদর্শনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ

by Saifullah

শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া কান্দাপাড়া এলাকায় সাম্প্রতিক সংঘটিত মর্মান্তিক ঘটনার পর এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ছিনতাইকে কেন্দ্র করে সংঘটিত এক ঘটনায় গণপিটুনিতে একজন নিহত হওয়ার পর পরিস্থিতির সুযোগ নিয়ে এলাকায় ব্যাপক লুটপাট, ভাঙচুর এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। একই সঙ্গে বহু নিরপরাধ ও ক্ষতিগ্রস্ত মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগও এলাকাবাসী তুলে ধরেন।

আজ ১৯ মে (মঙ্গলবার) বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং গত জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

তিনি প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার, নিরপরাধ মানুষকে হয়রানি বন্ধ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, ন্যায়বিচার এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, উপজেলা সহ-সভাপতি কারী সানাউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, যুব মজলিস শিবপুর উপজেলা সভাপতি মুফতি রহমতুল্লাহসহ আয়ূবপুর ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরো সংবাদ