বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী ২০ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য “মজলিস মিডিয়া নেটওয়ার্ক (MMN) ওরিয়েন্টেশন কর্মশালা ২০২৬” সফলভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন মজলিস মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ। বৈঠকে মিডিয়া সেলের অন্যান্য সদস্যের মাঝে
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক, মাওলানা মুরশেদুল আলম সিদ্দিক, যুব মজলিসের মাওলানা জাকির হোসেন, মাওলানা আরিফুর রহমান ও খেলাফত ছাত্র মজলিসের মাওলানা সাইফুল্লাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, মাওলানা আব্দুল্লাহ আশরাফ।
লন্ডন থেকে ভিডিও কলে বৈঠকে সংযুক্ত হন মিডিয়া সেলের সদস্য মুফতি সালেহ আহমদ।
উল্লেখ্য, আগামী ২০ জুন শনিবার দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ কর্মশালায় জেলা শাখার নির্বাচিত প্রতিনিধিদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং দেশব্যাপী মিডিয়া নেটওয়ার্কের আনুষ্ঠানিক যাত্রার সূচনা হবে, ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১২ জুন ২০২৬।
