সদস্য হোন
সদস্য হোন

চট্টগ্রামে বিকেএম-এর কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মহানগর কার্যালয়ে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান।

তিনি সংগঠনের আদর্শ, কর্মপদ্ধতি ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মীদের দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় দারসুল কুরআন পেশ করেন মাওলানা এনামুল হক মাদানী। এছাড়া বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বক্তারা সংগঠনের কর্মীদের আদর্শিক উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আন্তরিকতার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

এসময় খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদসহ অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সভার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইহতেসাব ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং দায়িত্বশীলগণ সেগুলোর উত্তর প্রদান করেন। পুরো আয়োজনটি আন্তরিকতা, শৃঙ্খলা ও কর্মমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

এ জাতীয় আরো সংবাদ