সদস্য হোন
সদস্য হোন

পাবনা জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের অগ্রসর সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

by Saifullah
আজ ১৫ জুলাই, বুধবার, বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার উদ্যোগে বুধবার পাবনার নুরজাহান কনভেনশন সেন্টারে অগ্রসর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কর্মপদ্ধতি এবং কর্মীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়া প্রশিক্ষণ মজলিসে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও অগ্রসর সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ মজলিসে সংগঠনের আদর্শিক, সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম বিষয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ