৪১
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার লন্ডন জোনের উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের অংশগ্রহণে এক তরবিয়তী মজলিস গতকাল রবিবার (২৬ জুলাই) লন্ডনের হাসানা সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন। এতে আলোচনায় অংশ নেন শায়খ শাব্বির আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ প্রমুখ।
তরবিয়তী মজলিসে দারস, সামষ্টিক অধ্যয়ন, জিকির, তাহাজ্জুদ, তিলাওয়াতসহ রাতব্যাপী বিভিন্ন আত্মশুদ্ধিমূলক ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।