সদস্য হোন
সদস্য হোন

রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মান্যবর মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের সাথে আমীরে মজলিসের পারস্পরিক শুভেচ্ছা ও সৌজন্য বিনিময়

by Saifullah

আজ শুক্রবার, ১২ জুন ২০২৬, ঢাকার লে মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন-এর আমন্ত্রণে রাশিয়ান ফেডারেশনের জাতীয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও কূটনৈতিক পরিবেশে সমৃদ্ধ। এতে রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মান্যবর মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের সাথে আমীরে মজলিসের পারস্পরিক শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এতে আন্তর্জাতিক সৌহার্দ্য, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ