সদস্য হোন
সদস্য হোন

জাতীয় সংসদে আমিরে মজলিসের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে গাজীপুর মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

by Saifullah
জাতীয় সংসদে আমিরে মজলিসের বিরুদ্ধে করা কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে আজ বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি গাজীপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রতিবাদী স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা উক্ত কটুক্তির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সাদেকুর রহমান হবিগঞ্জী। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ জালালাবাদী, সাধারণ সম্পাদক কাজী নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী, শেখ বেলাল মাহমুদী, গিয়াস উদ্দিন, বাংলাদেশ যুব মজলিস গাজীপুর মহানগরের সভাপতি মাওলানা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় সংসদের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের শালীনতা, সংযম ও পারস্পরিক সম্মানবোধ বজায় রাখা উচিত। তারা আমিরে মজলিসের বিরুদ্ধে করা আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ