সদস্য হোন
সদস্য হোন

সংসদে আমীরে মজলিসকে নিয়ে প্রদত্ত বক্তব্য অনভিপ্রেত, বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন — এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী

by Saifullah
সিলেট, ২০ জুন: জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হককে নিয়ে প্রদত্ত বক্তব্য ও স্পিকারের মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কালেক্টরেট মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ও সহ-সম্পাদক মাওলানা আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম এবং জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসাইন।
সমাবেশে বক্তারা সংসদে আল্লামা মামুনুল হককে নিয়ে প্রদত্ত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ