৫
আগামী ২৭ জুন ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জামালপুর শহরের সিটি ডাইন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী খান। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ হাদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহ -২ আসনের সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।
বক্তারা আগামী ২৭ জুনের ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান। তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং গণসমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গণসমাবেশ সফল করতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।