সদস্য হোন
সদস্য হোন

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও দোয়া

by Saifullah
আগামীকাল ২ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, দেশের লাখো শিক্ষার্থী দীর্ঘদিনের প্রস্তুতির পর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। আমি সকল পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। পরীক্ষার হলে প্রবেশের আগে ও পরীক্ষার সময় মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করবে এবং তাঁর ওপর পূর্ণ ভরসা রাখবে। মনে রাখতে হবে, মানুষের কর্তব্য সর্বোচ্চ চেষ্টা করা, আর সফলতা দান করেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তাই অস্থির বা ভীত না হয়ে শান্ত মনে প্রশ্ন পড়ে আল্লাহর নাম নিয়ে উত্তর লেখা শুরু করবে এবং সময়ের সঠিক ব্যবহার করবে।
তিনি আরও বলেন, সকল পরীক্ষার্থী সততা ও নৈতিকতার সঙ্গে পরীক্ষা দেবে। কোনো ধরনের নকল বা অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকবে। ভালো ফলাফলের পাশাপাশি উত্তম চরিত্র, তাকওয়া ও নৈতিক মূল্যবোধ অর্জনই একজন মুমিন শিক্ষার্থীর প্রকৃত পরিচয়।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদের মানসিক সাহস জোগাবেন এবং বেশি বেশি দোয়া করবেন। একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহযোগিতা করবেন।

এ জাতীয় আরো সংবাদ