২৪
আজ (৩ জুলাই, শুক্রবার) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের কারমাঙ্গিচর থানা শাখা আয়োজিত সদস্য প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম ও প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর প্রমুখ।
এতে দারসুল কুরআন, ইসলামে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা, সংগঠনের নিয়মিত কাজ ও দায়িত্বশীলের দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে।