সদস্য হোন
সদস্য হোন

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম বেগবান করার পরিকল্পনা

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান ও মাওলানা সৈয়দ আবু সায়েম, সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণী কাগজী ও মাওলানা আব্দুল কাদির আল আমিন, মাওলানা আবু হানিফ, প্রচার সম্পাদক মাওলানা মেসবাহুল হক, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ শামসুল আলম, নির্বাহী সদস্য মুফতী জুনাইদ কাসেমীসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বৈঠকে কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা বৃদ্ধি এবং দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং সংগঠনের কার্যক্রম নতুন গতি লাভ করবে।

এ জাতীয় আরো সংবাদ