বাংলাদেশ খেলাফত মজলিস, গাজীপুর মহানগরীর মাসিক নির্বাহী বৈঠক আজ বাদ মাগরিব মহানগরীর অস্থায়ী কার্যালয় জামিয়া আরাবিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মহানগর সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিন-এর পরিচালনায় অনুষ্ঠিত।
বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মুফতি সাদিকুর রহমান হবিগঞ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী, বায়তুল মাল সম্পাদক মাস্টার গিয়াসউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান হাকিম, ডা. সিদ্দিক আহমদ, শফিকুল ইসলাম নোমানী,মাওলানা রফিকুল ইসলাম, মুফতি মাহবুব আশরাফী, হাফেজ ক্বারী আনোয়ার হোসাইন, মাওলানা আবু নাঈম হাসান মাওলানা রাহাত চন্ডিপুরী সহ মহানগরীর অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ।
