১০
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ গত ১১ জুলাই হৃদরোগজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
পরদিন ১২ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টাব্যাপী সফলতার সাথে তাঁর হার্টের বাইপাস অপারেশন সম্পন্ন হয়।
আলহামদুলিল্লাহ, আজ ১৩ জুলাই সকালে তাঁর জ্ঞান ফিরেছে এবং চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও সার্বিক কল্যাণ কামনা করছি।
সংগঠনের সকল জনশক্তি, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর নিকট তাঁর জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।
আল্লাহ তাআলা তাঁকে শিফায়ে কামিলা ও আজিলা দান করুন। আমীন।