১১
বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর ও বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাঈল নুরপুরী বার্ধক্যজনিত অসুস্থতায় গতকাল (১৪ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন।
আজ (১৫ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দেশবাসীর নিকট মাওলানা ইসমাঈল নুরপুরীর আশু সুস্থতা, নেক হায়াত ও পরিপূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক দোয়া কামনা করেন। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদেরও তাঁর জন্য দোয়ার আহ্বান জানান।
-মজলিস মিডিয়া সেল