১২
বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর, বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান, জামিয়া কুরআনিয়া মে’রজুল উলুম বৌয়াকুড় মাদরাসার শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বর্তমানে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ, ২০ জুলাই, বিকেল ৩টায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
এ সময় তিনি আল্লামা ইসমাঈল নূরপুরী-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।