৮
আজ ২০ জুলাই সোমবার বাদ যোহর বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা দক্ষিণ শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী, এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিস ভোলা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ, বিকেএম ভোলা জেলা দক্ষিণ সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসেন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।