২০২৪ সালের অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের স্মরণে আজ (২০ জুলাই ২৬ঈ) সোমবার বাদ এশা নারায়নগঞ্জের বাবুরাইল বাইতুল ফালাহ জামে মসজিদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান এর সভাপতিত্বে ও সংগঠন বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেনের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ।
অনুষ্ঠানে জুলাই শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আলমগীর হোসাইন চাঁদপুরী, খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বাইতুল মাল বিভাগের সম্পাদক আনোয়ার হোসেন, মজলিসে আমেলা সদস্য মো বাদশাহ মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে যুব মজলিসের নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।