৬
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজ (২০ জুলাই, সোমবার) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে নারীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।