সদস্য হোন
সদস্য হোন

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা পলাশ থানা শাখার আর্থিক সহায়তা

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা পলাশ থানা শাখার উদ্যোগে আজ ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মানবতার সেবা ও ইসলামী ভ্রাতৃত্ববোধের চেতনায় সংগঠনের একটি প্রতিনিধি দল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা পলাশ থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামীম গাজী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ আলী, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম এবং প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু সালেহ।

বাংলাদেশ খেলাফত মজলিস দেশের বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বন্যাকবলিত সাতকানিয়ায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ জাতীয় আরো সংবাদ