১৯
আজ ২২ জুলাই ২০২৬ সকাল ১১ টায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ড বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক আগ্রহসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় হয়। আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সুশাসন, শিক্ষা, যুবসমাজের ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব উঠে আসে।
আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও প্রযুক্তিসচেতন একটি প্রজন্ম গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। তিনি শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মিস কেট ওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমীরে মজলিসের দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে শোনেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।সাক্ষাৎকালে আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
আশরাফুল ইসলাম সাদ
প্রেস সচিব, আল্লামা মামুনুল হক
০১৯৭০৪৪২৯১২