সদস্য হোন
সদস্য হোন

জুরাইন কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত

by Saifullah
আজ, ২৪ জুলাই ২০২৬, শুক্রবার বাদ আসর বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে জুরাইন কবরস্থানে শায়িত জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত ও তাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর, সংগঠন সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন, বায়তুলমাল বিভাগের সম্পাদক জসিম উদ্দিন, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল-আমিন, মজলিসে আমেলা সদস্য মাওলানা মাহমূদ হাসান, সাইফুল ইসলাম লিটন ও মাসুদুর রহমান মাসুম প্রমূখ
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
কর্মসূচিতে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আল্লাহ তাআলার নিকট তাদের মাগফিরাত, জান্নাতুল ফিরদাউস নসিব এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ জাতীয় আরো সংবাদ