২৮
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক আজ শনিবার (২৫ জুলাই) সিলেট জেলা কার্যালয়ে জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুসলেহ উদ্দীন রাজুসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আমীরে মজলিস সিলেটে দলের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং চলমান কর্মসূচির সার্বিক খোঁজখবর নেন।
তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।একই সঙ্গে তৃণমূলভিত্তিক সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ঐক্য, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।