সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য সফররত কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্যের মিডল্যান্ড শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিডল্যান্ড শাখার সভাপতি মাওলানা মুহিব্বুর রহমান মাসুম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা শেখ নূরে আলম হামিদী। এছাড়া বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ মাওলানা নোমান আহমদ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও রুবেল আহমদ।
সভায় যুক্তরাজ্যে সংগঠনকে আরও গতিশীল করতে মাওলানা শেখ নূরে আলম হামিদীর নেতৃত্বে সুধী ও জনশক্তিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সফরের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সফরে নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী উপস্থিত থাকার সম্মতি জানান।

এ জাতীয় আরো সংবাদ