১০
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আজ ৩১ জুলাই রাত ১১:০০টায় ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে যান।
এ সময় তিনি আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে কথা বলেন। তিনি আলিফকে সান্ত্বনা প্রদান করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তার আশু আরোগ্য কামনা করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা এলায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন।