৩৭
আজ ৩ আগস্ট ২০২৬, সোমবার বাদ এশা, ঢাকার ডেমরা ৬৭নং ওয়ার্ডের স্থানীয় এক মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ডেমরা থানার উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডেমরা ৬৭নং ওয়ার্ডের একদল তরুণ আলেম ও সচেতন জনতা বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি-আদর্শের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী আনিসুর রহমান কাসেমীসহ ডেমরা থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।