২০
ফুলপুর, ৫ আগস্ট ২০২৬: ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় ফুলপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালিতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান।
র্যালিতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল করিম, মাওলানা শাহজাহান সিরাজী, মুফতি আবু নাঈম, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মতিউর রহমান, মুহাম্মদ আজিজুল হক, হাফেজ আলমগীর হুসাইন, মোহাম্মদ শাহজাহান সরকার, মাওলানা তোফাজ্জল হোসাইন ও মুফতি আবু হানিফ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।