সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিসে বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের যোগদান

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিসে বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল, আলেম, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগদান করেছেন।
আজ সোমবার (১০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের হাতে ফরম পূরণের মাধ্যমে তারা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
অনুষ্ঠানে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের হাতে ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— নর্থ ওয়েস্টার্ন কলেজের সাবেক শিক্ষক, বিশিষ্ট আলেম মাওলানা সাইফুর রহমান, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক মাওলানা সালমান সাকী, মাওলানা মিজানুর রহমান জামালপুরী, মাওলানা জামিল আহমদ ও মাওলানা রফিকুল ইসলাম রংপুরী।
এছাড়াও বিশিষ্ট সমাজসেবক ও মনিপুর বাইতুল আতিক মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জনাব মাহমুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে নবাগতদের স্বাগত জানানো হয়। একই সঙ্গে তাদের দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ