সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে দায়িত্বশীল ও সুধীজনদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) ইংল্যান্ডের পিটারবরো শহরের জনপ্রিয় কান্ট্রি পার্ক ‘ফেরি মেডোজ’ (Ferry Meadows) এবং কেমব্রিজের পরিবেশবান্ধব ‘কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ’ (Cambridge Central Mosque) পরিদর্শনের মধ্য দিয়ে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
সফরের আনুষ্ঠানিক সূচনা হয় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ প্রাঙ্গণে সকাল ১০টায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শাখার সহসভাপতি হাফেজ মাওলানা লিয়াকত হোসাইন। শুরুতে দারসে কুরআন পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া।
সফরের প্রথম পর্বে অংশগ্রহণকারীরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পিটারবরোর ফেরি মেডোজের সবুজ তৃণভূমি, বনভূমি ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। দ্বিতীয় পর্বে কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ পরিদর্শন করা হয় এবং সেখানে সূর্যগ্রহণ উপলক্ষে সালাতুল কুসূফ আদায় করা হয়।
শিক্ষা সফরে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান এবং যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।
তারা সংগঠনের দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক দায়িত্ববোধ ও কর্মীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সফরের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সফরজুড়ে কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে দায়িত্বশীলরা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
সমাপনী পর্বে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা নাজিম উদ্দীন, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লন্ডন মহানগর শাখার সহসভাপতি মুহিউদ্দীন খান, সহসাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুহাইমিন সুন্নাহ, সহসাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহবাবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মুহাম্মদ শাহজাহান সিরাজ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, মাওলানা জাবির আহমদ, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।
শিক্ষা সফরের সার্বিক কর্মসূচির মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, দারসে কুরআন, নাশিদ, পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক আলোচনা, ইহতেসাব, প্রশ্নোত্তর, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে দাওয়াতি কাঠামোকে আরও সুসংগঠিত করা, কর্মীদের মাঝে আদর্শিক চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করা এবং পারস্পরিক সংযোগ ও দায়বদ্ধতা দৃঢ় করা সম্ভব। এ লক্ষ্যেই লন্ডন মহানগর শাখার উদ্যোগে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ