১৬
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এম. ফয়সাল আহমদ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী
আমীরে মজলিসের পররাষ্ট্র বিষয়ক সচিব জনাব ফরিদ খান
ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান International Republican Institute (IRI)-এর উদ্যোগে রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী “IRI Local Government Election Campaign Training Program” অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ আগষ্ট) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী কৌশল, গণসংযোগ, প্রচার-প্রচারণা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, ডিজিটাল মাধ্যমের ব্যবহার, তথ্যের সত্যতা ও আইনি স্বচ্ছতাসহ নির্বাচনী প্রচারণার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রজেক্টর উপস্থাপনার মাধ্যমে IRI-এর সংশ্লিষ্ট প্রশিক্ষক ও বাংলাদেশি প্রতিনিধিরা বিষয়গুলো তুলে ধরেন। তাঁদের তথ্যবহুল ও সাবলীল উপস্থাপনা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয় ও কার্যকর।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে অংশগ্রহণ করেন—
কর্মশালায় স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিক ইস্যু নির্ধারণ, বড় সমাবেশের পাশাপাশি উঠান বৈঠক ও সরাসরি গণসংযোগ, লিফলেট-এসএমএস-ভয়েস কল ও ফেসবুকসহ বিভিন্ন প্রচারমাধ্যমের কার্যকর ব্যবহার এবং ভুয়া তথ্য পরিহার করে সত্যনিষ্ঠ ও স্বচ্ছ প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মূল্যায়ন ও জরিপ ফরম পূরণ করেন এবং তাঁদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।