২২
আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার অস্থায়ী কার্যালয়, ভাটিকাশর গ্রীণ টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
বৈঠকে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে তালিকা কেন্দ্রে জমা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।
ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ এমপির সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ ফারুকীর যৌথ পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মাওলানা এখলাস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, অফিস সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ জেলা ও মহানগর শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কার্যকর প্রস্তুতি গ্রহণ এবং দায়িত্বশীলদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।