২৮
আগামী ১০ অক্টোবর শনিবার হবিগঞ্জে আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা দায়িত্বশীলদের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী। জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমদ সাদিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, ডাক্তার বশির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেনসহ জেলা নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন থানা ও উপজেলা দায়িত্বশীল এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মোহাম্মদ আনোয়ার হোসাইন
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস
হবিগঞ্জ জেলা শাখা