সদস্য হোন
সদস্য হোন

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

by Saifullah
আজ ২৪ আগস্ট ২০২৬, সোমবার গুলশানস্থ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।
এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ