সদস্য হোন
সদস্য হোন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে —মাওলানা আব্দুল আজিজ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

by Saifullah
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সিলেট জেলা কার্যালয়ে দেশব্যাপী ধারাবাহিক সাংগঠনিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসীনুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে যোগ্য ও জনবান্ধব প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, নির্বাচনে ভালো ফলাফল অর্জনের জন্য এখন থেকেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নেতাকর্মীদের জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলে সংগঠনের আদর্শ ও কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নির্বাচনী কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাঠপর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, মাওলানা আব্দুল খালিক, ক্বারী উবায়দুর রহমান ও ক্বাযী জুনায়েদ আহমদ; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাসীম বিল্লাহ জালালি, মাওলানা আছাদুজ্জামান আছাদ ও হাফিজ মাওলানা আব্দুর রব; সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিহাবুল ইসলাম শিহাব; বায়তুলমাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নূমানী; প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন; প্রচার সম্পাদক মাওলানা শহীদুর রহমান সুহেদ; সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জিয়াউদ্দিন; অফিস সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জাহান; সহ-অফিস সম্পাদক মাওলানা শাহ ফয়সাল আমীন এবং জেলা নির্বাহী সদস্য মুফতি মাশুক আহমদ, ক্বারী ছাঈদ আহমদ, মাওলানা আবু বকর, মাওলানা নাজীম উদ্দীন হিলালী ও হাফিজ আব্দুল্লাহ আল মামুন।
সভায় সিলেট জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও দায়িত্বশীল অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নামের প্রাথমিক খসড়া তালিকাও প্রস্তুত করা হয়।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ