৫
বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটা থেকে জেলা সভাপতি মাওলানা ফজলুল হক শাহের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ