সদস্য হোন
সদস্য হোন

মাওলানা ইসমাইল নূরপুরীর আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি মাওলানা মামুনুল হকের দোয়ার আহ্বান।।

by Saifullah
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নরসিংদী শহরস্থ বাসভবনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির, বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইসমাইল নূরপুরী স্ট্রোক করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নরসিংদীর ঐতিহ্যবাহী বুয়াকৌড় মাদ্রাসার প্রিন্সিপাল।
তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির মাওলানা মামুনুল হক।
মাওলানা ইসমাইল নূরপুরী প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন সংগঠনের আমিরের দায়িত্বে ছিলেন। সুদীর্ঘ সাংগঠনিক জীবনে তিনি সংগঠনের আদর্শ, দাওয়াত ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ইসলামী শিক্ষা ও দ্বীনি কর্মকাণ্ডে অবদান রেখেছেন।
মাওলানা মামুনুল হক বলেন, মাওলানা ইসমাইল নূরপুরী বাংলাদেশ খেলাফত মজলিসের একজন অগ্রনায়ক। সংগঠনের অগ্রযাত্রায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয়। আমরা তাঁর জন্য আল্লাহ তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করছি। দেশবাসী ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান—আপনারা হযরত মাওলানার দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করুন।
তিনি মহান আল্লাহর কাছে মাওলানা ইসমাইল হোসাইন নূরপুরীর দ্রুত ও পূর্ণাঙ্গ রোগমুক্তি, সুস্থতা এবং নেক হায়াত কামনা করেন।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

এ জাতীয় আরো সংবাদ