১৫
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট লেখক ও আলোচক, ঢাকা জেলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক।
এতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসে লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ, এহতেসাব ও হেদায়েতি বক্তব্যসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মুফতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাফায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ মাদবর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আমজাদ হোসাইন, বায়তুলমাল সম্পাদক রাজিব খান, প্রচার সম্পাদক হাফেজ মুহাইমিন প্রমুখ।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।