৩০
বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে সিরাতুন্নবী সাঃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার ১৩ সেপ্টেম্বর ইয়ার্ডলি মুসলিম সেন্টারে সংগঠনের বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সিরাত সম্মেলনে সভাপতিত্ব সংগঠনের যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক। যৌথ ভাবে উপস্থাপনা করেন মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন ও বার্মিংহাম শাখার সহসাধারণ মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী।
সম্মেলনে সন্মানীত অতিথি হিসেবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর বিষয় ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা শেখ নুরে আলম হামিদী।
অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাবেক সহসভাপতি শায়খ হাফিজ মাওলানা ছালেহ আহমদ,যুক্তরাজ্য সহসভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, সহসভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, শহীদ ওসমান হাদীর ভাই ও বার্মিংহাম বাংলাদেশ হাইকমিশন দ্বিতীয় সচিব (কনস্যুলার) জনাব ওমর বিন হাদি,তাকওয়া মাদরাসা বার্মিংহামের শিক্ষা সচিব মাওলানা ওয়ালিদ হামিদী।
ইংরেজিতে রাসূলুল্লাহ সাঃ এর সিরাতের উপর বিষয় ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামেয়া ইসলামীয়া বার্মিংহাম এর সিনিয়র মুহাদ্দীস ও ভাইস প্রিন্সিপাল শায়খ মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ,ইবনো রুশদ রিসার্চ সেন্টারের ফাউন্ডার শায়খ ডক্টর সাহরুল হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু জহির কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, সহসভাপতি মাওলানা ছালেহ আহমদ, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন,সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শায়খুল ইসলাম যাকারিয়া, মিডল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ নোমান আহমদ,শিক্ষাবিদ মাওলানা আশফাক চৌধুরী, মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ সাফওয়ান আহমদ, মাও.আবুল কাশেম বিশ্বাস,প্রমূখ।
সিরাত সম্মেলনে আলোচক বৃন্দ রাসূলুল্লাহ সা.এর বরকতময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা উপস্থাপন করেন।
আলোচক বৃন্দ বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামীন পবিত্র কুরআনে কারীমে মহানবী সাঃ এর মহান আদর্শের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন ‘তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মাঝে উত্তম আদর্শ’। এতে শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শের বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে। আল্লাহ পাক মানবজাতির জন্য
সর্বোত্তম আদর্শ ও চরিত্র দিয়ে রাসূলুল্লাহ সা. কে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি আল্লাহর বাণী ও বিধান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আর তাঁর গোটা জীবন ও কর্ম ছিল তারই বাস্তব নমুনা। তাঁর আদর্শের অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব।
আমাদের কে সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সা.এর আদর্শের অনুসরণ ও অনুকরণ করতে হবে।
রাসূলুল্লাহ সা.এর আদর্শের অনুসরণের মধ্যেই মানবজাতির ইহকালিন কল্যাণ ও পরকালিন মুক্তি নিশ্চিত রয়েছে।
