১১
তেল, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রবাসীদের নিরাপদে দেশে ফেরার কার্যকর উদ্যোগ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কক্সবাজারে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার পাবলিক হল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মজলুম জননেতা শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আলী উসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাননীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ-এমপি।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
