৭
আজ রবিবার বাদ আসর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। খেলাফত কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়; বরং ন্যায়বিচার, ইনসাফ, মানবিক মর্যাদা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গঠনের একটি পূর্ণাঙ্গ আদর্শ। এ আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দাওয়াতি মাসে নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শ ও খেলাফতের প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি ও বৈষম্য দূর করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে দেশপ্রেমিক জনগণকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
এতে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা গাজী রহমতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এইচ এম খোকন এবং যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদী, মুফতি আনিসুর রহমান কাসেমী ও মোহাম্মদ আবুল কালাম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ হুসাইন, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা কামালুদ্দীন ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী সদস্য মাওলানা মোশাররফ হুসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশতাক আহমদ এবং শ্রমিক মজলিসের বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহদী হাসান শিকদারসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
মাহমুদুল হাসান সাগর
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস
ঢাকা মহানগর দক্ষিণ
